শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:৩৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে জুয়েল নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।

শুক্রবার রাতে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, অস্ত্র আইনে একটি এবং মারামারির ঘটনায় একটি মামলা রয়েছে। এ ছাড়া একটি মাদক মামলায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, সদর উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুই বছরের সাজা পরোয়ানাসহ মোট ১১টি মামলা রয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।