বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে টুলু মিয়া নামে এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নিজ ঘরের ভেতরে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান তার মেয়ে।
জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার,উভয়ই বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ছোট মেয়ে জুথি'র দাবি,অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন।
স্থানীয়দেরধারণা,অসুস্থতার কারণে মানসিক চাপে তিনি নিজেই রাতে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেছেন বা অন্য কেউ হত্যার উদ্দেশ্য আঘাত করতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







