আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার দ্বিতীয়বারের মতো অর্জন করেছেন সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ন কবির সোহেল। সর্বোচ্চসংখ্যক প্রতিবেদন পাঠানোর স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন।
আনন্দ টিভি আয়োজিত আনন্দ উৎসব ২০২৬-এ কক্সবাজারের মোটেল লাবণী মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁকে দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে পুরস্কৃত করা হয়।
কৃতজ্ঞতা জানালেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় হুমায়ন কবির সোহেল বলেন, একজন সংবাদকর্মী হিসেবে কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি অনুপ্রেরণার। এই অর্জন তাঁর একার নয়; এর পেছনে অনেক মানুষের ভালোবাসা, সহযোগিতা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা রয়েছে।
তিনি আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তোফিক আব্বাসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাজের সুযোগ দেওয়া এবং তাঁর কাজের মূল্যায়ন করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
এ ছাড়া আনন্দ টিভির এইচআর অ্যাডমিন সাইফুল ইসলাম, অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীন, সিনিয়র নিউজ এডিটর মোস্তফা কামাল তোহা, তারেক নুরে এলাহীসহ প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সাংবাদিকতার পথচলায় যাঁদের অবদান
হুমায়ন কবির সোহেল তাঁর টেলিভিশন সাংবাদিকতার শিক্ষক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কাছ থেকে সাংবাদিকতার বিভিন্ন বিষয় শিখেছেন এবং ভবিষ্যতেও শেখার আগ্রহ রয়েছে বলে জানান।
একই সঙ্গে কালবেলা ও বাংলানিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধি এবং জনতার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাসের পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণার কথা স্মরণ করেন তিনি।
এ ছাড়া সিরাজগঞ্জের সব সাংবাদিকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানান।
মরহুমা মাকে উৎসর্গ করলেন অর্জন
নিজের দ্বিতীয়বারের এই অর্জন মরহুমা মাকে উৎসর্গ করেছেন হুমায়ন কবির সোহেল। তিনি বলেন, মায়ের দোয়া ও ভালোবাসা তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। পাশাপাশি বাবা, ভাই-বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁদের সহযোগিতা, ত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন বলে জানান।
আগামী দিনেও মানুষের কথা বলা, মানুষের পাশে থাকা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আনন্দ টিভির সুনাম ও অগ্রযাত্রায় নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে অবদান রাখতে চান।
এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন হুমায়ন কবির সোহেল।
আরও পড়ুন:







