শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

আগামীকাল শনিবার ঝিনাইদহে আসছেন ডা. শফিকুর রহমান

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৮:৪১

শেয়ার

আগামীকাল শনিবার ঝিনাইদহে আসছেন ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঝিনাইদহে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিকেল ৪টায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা, খুলনা ও যশোর জেলা সফর শেষে ঝিনাইদহে পৌঁছাবেন ডা. শফিকুর রহমান। পথসভায় বক্তব্য শেষে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন।

তাঁর আগমন উপলক্ষে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত। পথসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, লংমার্চের পথসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছেন তাঁরা।