শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

মেহেরপুর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি চলবে না; কঠোর হুঁশিয়ারি জেলা বিএনপির

মোঃ সেলিম রেজা, মেহেরপুর জেলা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৬:১৩

শেয়ার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি চলবে না; কঠোর হুঁশিয়ারি জেলা বিএনপির
ছবি: বাংলা এডিশন

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার সকালে জেলা বিএনপির তত্ত্বাবধানে ও মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা মেনে নেয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব করতে জেলা বিএনপি কঠোর অবস্থানে থাকবে। রোগীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”

এ সময় নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।