শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন

‎শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৪:৪২

শেয়ার

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন
ছবি: বাংলা এডিশন

‎ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

‎শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

‎এসময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টিমুখ করান।

‎বিএনপির প্রার্থী পরাজিত জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন।