শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

নেত্রকোনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আরিফুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৪:৩৮

শেয়ার

নেত্রকোনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ৬ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে এবং এক নারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহমুদুল হক শাহীন ও তার ছেলে রাজিন। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নারীও গুরুতর অবস্থায় রয়েছেন। তবে আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।