ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগানে নায়েব সুবেদার মো. মামুন অর রশিদ খানের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্য জীবননগর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:







