বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী আটক

জাহিদুল কাজল,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:৫৮

শেয়ার

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী আটক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে জীবননগর থানা পুলিশের একটি টিম নারায়ণপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ১৫০ সিসি এপাচি মোটরসাইকেল যোগে ৪৬ বোতল অবৈধ মাদক উইন সিরিক্স সিরাপ বহনকালে মোঃ রিয়াজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিয়াজের পিতা- আঃ রব মুন্সী, সাং- ইছাখাদা, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিকে মাদকসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।