বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক

শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:১৫

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জাল ভোট দিতে এসে আটক তিনজন হলেন—হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।

তিনি বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে।