বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানি।
বৃহস্পতিবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার রাত ১১টা ৩০ মিনিটে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুমি ইসলাম , মো. পারভেজ, মোছা. ময়না ও মোছা. ফাতেমা। তারা সবাই মোংলা পৌরসভার শ্রম কল্যাণ রোড, বালুরমাঠ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:







