বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৩১

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেয়া শেষে ভোটারদের কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন দেলাওয়ার হোসেন। বিষয়টি খতিয়ে দেখতে রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।