বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়: মামুনুল হক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৯:৪৭

শেয়ার

২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের বিচার ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর শাখা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুরার এশিয়া পাম্প সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। সমাবেশ সঞ্চালনা করেন টঙ্গী মডেল শাখার সেক্রেটারি মুর্তাজা হাসান ফুয়াদ।

প্রধান অতিথি হাফেজ আবু মুসা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন অনেক মানুষ নিহত হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। আমরা পল্টন ট্রাজেডির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, ২৮ অক্টোবরের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। রাজপথে যারা তাণ্ডব চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচারের দাবিতে ছাত্রসমাজ সবসময় সোচ্চার থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি হায়দার আলী ও টঙ্গী মডেল শাখার সভাপতি মইনুল ইসলাম।

বক্তারা ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ মিছিলে মহানগর ও স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।



আরও পড়ুন: