বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

মহেশপুরে বিএনপি কার্যালয়ের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ০৮:৪৬

শেয়ার

 মহেশপুরে বিএনপি কার্যালয়ের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি কার্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে আজিবর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা বাজারে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে আজিবর রহমান বিএনপির কার্যালয় ভাঙচুর করে ওই জায়গা দখল করেন এবং সেখানে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেন।

বক্তারা বলেন, বিএনপি কার্যালয়ের জায়গা দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দখল হওয়া জায়গা পুনরুদ্ধার, নির্মিত দোকানঘর উচ্ছেদ এবং আজিবর রহমানকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কাজিরবেড় ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাহুল গায়েন এছাড়াও ফয়সাল,মজনু, ইকরা,সাগরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।