বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

শেরপুরে নিখোঁজের তিন দিন পর নদীতে মিললো অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ

আবু জাহের, শেরপুর (বগুড়া)

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২৩:১৫

শেয়ার

শেরপুরে নিখোঁজের তিন দিন পর নদীতে মিললো অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে অটোরিকশাসহ নিখোঁজের তিন দিন পর করতোয়া নদী থেকে আশাদুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় নদীর পশ্চিম পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশাদুল উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন কিশোর করতোয়া নদীর পাড়ে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আশাদুল ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় পরদিন রোববার তাঁর মা আঞ্জুয়ারা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আশাদুলের মৃত্যুর কারণ এবং তাঁর অটোরিকশাটির সন্ধান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।