মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

কোটচাঁদপুরে আওয়ামীলীগ-যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১২:২২

শেয়ার

কোটচাঁদপুরে আওয়ামীলীগ-যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে মোঃ ইবাদত হোসেন। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অপরজন হলেন কোটচাঁদপুর পৌরসভার রেলস্টেশন দর্গাতলা পাড়া এলাকার মোঃ আশাদুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ডালিম। তিনি কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় (সংশোধনী ২০২৬) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পিসিপিআর যাচাই করে তাঁদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।