গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
সোমবার উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অভিযান দল ঘটনাস্থল থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
আরও পড়ুন:







