সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি মদ ও বিয়ারসহ আটক এক: নগদ ১৮ হাজার ২০০ টাকা জব্দ

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৭:২৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি মদ ও বিয়ারসহ আটক এক: নগদ ১৮ হাজার ২০০ টাকা জব্দ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৩ বোতল বিদেশি বিয়ার ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ২০০ টাকাসহ মো. দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেঠুয়ামুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) জুনাইদ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির অভিযোগে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি জেঠুয়ামুড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় সোমবার মামলা করা হয়েছে। মামলার নং- ৪৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) ধারা অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।