ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনে দায়িত্ব পালন করবে বাহিনীর ২১ প্লাটুন সদস্য।
এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছেন বিজিবি সদস্যরা।
৫০ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া জানান, তফসিল ঘোষণা পর থেকেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। যেন অবৈধ পারাপার ও নির্বাচন বিঘ্নিত করার মতো কোনো অপরাধ না ঘটে।
এছাড়া, পৌর শহরসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আরও পড়ুন:







