কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট রাইজিং স্টার এআই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ বিভাগে মনোনয়ন পেয়েছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবক মো. নাহিদ আলম। সুপরিচিত এই তরুণের সামনে এখন নতুন এক সম্ভাবনার দ্বার। শেষ পর্যন্ত পুরস্কার জিতে বিজয়ী হিসেবে ফিরতে পারবেন কি না, সেই অপেক্ষায় তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
সম্প্রতি নাহিদের বেশ কিছু উদ্ভাবন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। নাহিদ আলমের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে LexGlobal BD। তাঁর প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আইনি তথ্য ও সেবা আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে আইনি তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল আইনি সেবার বিকাশে অবদান রাখাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে নাহিদ আলম বলেন, বর্তমান সময়ে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর আইনি সেবা গড়ে তোলার উদ্যোগ তার কাজকে বিশেষভাবে আলোচনায় এনেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:







