সিরাজগঞ্জের এনায়েতপুরে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এনায়েতপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দৈনিক শ্যামল বাংলার এনায়েতপুর ও চৌহালী প্রতিনিধি ইয়াহিয়া খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ খান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা দৈনিক শ্যামল বাংলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, কোষাধ্যক্ষ এম ওয়াহিদুজ্জামান, দৈনিক মানবজমিনের চৌহালী প্রতিনিধি বাবু মির্জা, বাংলা এডিশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, কাজী টিভির প্রতিনিধি সোহেল রানা ও সাংবাদিক ইসাহাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মাদ মোফাজ্জল হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লেবু, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ আইয়ুব আলী, থানা যুবদলের সাবেক সভাপতি ও সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্যসচিব ও খুকনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম রাজ, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী, থানা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক চানমিয়া খান, থানা বিএনপির সাবেক সদস্য হারান সরকার, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সহসভাপতি আলতাফ হোসেন এবং খুকনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে দৈনিক শ্যামল বাংলার সমৃদ্ধি, পাঠকপ্রিয়তা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:







