সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

শেরপুরে চেকপোস্টে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

আবু জাহের,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ০৯:২৮

শেয়ার

শেরপুরে চেকপোস্টে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শেরপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিবুল হাসান রতন নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রাকিবুল হাসান রতন উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রবিবার সন্ধ্যায় দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবুল হাসান রতনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।