সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আটক পাঁচ

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২২:৫৪

শেয়ার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আটক পাঁচ
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।

পরে আটক পাঁচজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।