কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৪ মাইল এলাকায় রাস্তার উপর সারি সারি মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেডের গাড়ি পার্কিং করার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাদের ভুলের কারণে আজ কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা জাকারিয়া ইসলাম নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজিতে থাকা জাকারিয়ার স্ত্রী রুকাইয়াসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের ৪ মাইল এলাকায় মডার্ন প্লাইউড কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, পার্কিং হওয়া গাড়িগুলোতে রাস্তার দৃষ্টিশক্তি প্রতিবন্ধিতার সৃষ্টি হয়। একারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপর মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেডের অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত মডার্ন প্লাইউড কারখানার অসংখ্য গাড়ি রাস্তার উপর রাখা হয়। সরকারি রাস্তাকে ব্যক্তিগত কোম্পানির পার্কিং জোনে পরিণত করেছে কারখানা মালিক। রাস্তার ওপর সারি সারি কারখানার ভারী যানবাহন, কাভার্ডভ্যান এবং ট্রাক ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখার কারণে প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। তেমনই আজ ছাত্রদল নেতা প্রাণ হারালেন। এ দুর্ঘটনার দায় মডার্ন প্লাইউড কোম্পানির।
জানা গেছে, মডার্ন প্লাইউড কোম্পানির নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় তাদের পণ্যবাহী যানবাহনগুলো মূল সড়কের ওপর পার্কিং করে রাখা হয়। কোম্পানির সামনের জায়গায় রাস্তার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে তাদের গাড়িগুলো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে। ফলে অন্যান্য দূরপাল্লার ও দ্রুতগামী যানবাহনগুলো চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা পায় না। দৃষ্টি প্রতিবন্ধিতার সৃষ্টি হয়। এ কারণে সামনে-পেছনের দিক থেকে আসা অন্য যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাদের কারণে আজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, মডার্ন কারখানার গাড়িগুলো সবসময় রাস্তার ওপর পার্কিং করে রাখায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তাদের কারণে আজ ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার দায় মডার্ন প্লাইউড কোম্পানির। তাদের অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। কারখানার মালিকপক্ষ নিয়মনীতি তোয়াক্কা করছে না। গায়ের জোরে রাস্তার উপর সারি সারি গাড়ি পার্কিং করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়৷ ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে। এই অবৈধ পার্কিং বন্ধে কারখানা কর্তৃপক্ষের নিজস্ব পার্কিং স্পেস নিশ্চিত করা বাধ্যতামূলক করা উচিত। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই মরণফাঁদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে খলিশাকুন্ডি যাওয়ার পথে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ এসময় স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর কাভার্ডভ্যান আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
কুষ্টিয়া আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও ২ নারী ও এক পুরুষ যাত্রী আহত আছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কুষ্টিয়ার মিরপুরের ৪ মাইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের পর কাভার্ডভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
আরও পড়ুন:







