রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে

সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৫:০৫

শেয়ার

বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে
ছবি: বাংলা এডিশন

বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আহসান হাবীবের বিরুদ্ধে। রবিবার দুপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে মির্জাপুর বাজারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনােয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক নিয়াজ আলী,সাংগঠনিক সম্পাদক মির্জা সাইদুজ্জামান, মির্জাপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফইম উদ্দিন, ওয়ার্ড কৃষকদলের সাধারন সম্পাদক সাকির হোসেন প্রমূখ।

বক্তব্যে তারা বলেন, আটোয়ারী উপজেলার মির্জাপুর বারো আউলিয়া এলাকার আহসান হাবীব বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বঙ্গবন্ধু কেন্দ্রীয় সৈনিক লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় -১ আসনের আওয়ামী লীগের নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র জমা দেন। বর্তমানে এ নেতা এলাকায় বিএনপি'র ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা করছে। সম্প্রতি চলতি মাসের ২১ তারিখ তার সাঙ্গপাঙ্গরা মির্জাপুরের ৯ নং ওয়ার্ডের জামাতের একজন সাধারণ সদস্যের সাথে ফেসবুকের একটি কমেন্টকে কেন্দ্র করে, বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কায়দায় ওই জামাত কর্মীর বাড়িতে গিয়ে মারপিট করেন। তিনি আওয়ামী-লীগের সময়ে বিপুল পরিমান কালো টাকা উপার্জন করে, সেই কালো টাকা এখন ব্যবহার করে সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছেন। এছাড়াও তিনি আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা করছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



আরও পড়ুন: