ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোহাঃ রুহুল আমিন ইসলাম (টুয়েল) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন ইসলাম রামচন্দ্রপুর গ্রামের মো. আইতাল হকের ছেলে।
মহেশপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ-সংক্রান্ত মামলা নম্বর ১৮৯/২৬।
পরে সাজা পরোয়ানামূলে তাঁকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জানান, এলাকায় মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







