অবাধ্যতা,সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরিবারের অজান্তে গোপনে পালিয়ে গিয়ে বিয়ের অভিযোগে নিজ কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেছেন,নাটোরের নলডাঙ্গা উপজেলার এক ব্যবসায়ী।
অফিডেভিট সূত্রে জানা যায়,নাটোর জেলার নলডাঙ্গা থানার পূর্ব মাধানগর গ্রামের বাসিন্দা শ্রী মানিক সম্প্রতি এক হলফনামার মাধ্যমে তাঁর দ্বিতীয় কন্যা কুমারী তুলসী রানীকে ত্যাজ্য সন্তান হিসেবে ঘোষণা করেন।
হলফনামায় কন্যাটির বাবা শ্রী মানিক উল্লেখ করেন যে,তাঁর দ্বিতীয় কন্যা দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন,যা পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। বাবা-মা বাধা দিলে তিনি তাঁদের কথা অমান্য করতেন। পরবর্তীতে তিনি বাবা-মায়ের অজান্তে এক যুবকের সাথে গোপনে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
কন্যাটির এমন কর্মকাণ্ডে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় ও ক্ষুব্ধ হয়ে বাবা শ্রী মানিক স্বেচ্ছায় ও সজ্ঞানে আইনগতভাবে এই হলফনামা সম্পাদন করেন। এতে তিনি ঘোষণা করেন,কন্যা তাঁর বা তাঁর স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোনো দাবিদার হতে পারবে না এবং সকল অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হলো।
ভবিষ্যতে তিনি বা তাঁর পরিবার ওই কন্যাকে কোন সন্তান হিসেবে গণ্য করবেন না এবং উক্ত কন্যাও তাঁদের মাতা-পিতা হিসেবে দাবি করতে পারবে না।
শ্রী মানিক হলফনামা এবং ঘটনাটির তথ্য-উপাত্ত গনমাধ্যম কর্মীদের কাছে প্রদান করেন।
আরও পড়ুন:







