সিলেটের হযরত শাহ জালাল (রহ:) মাজারে সিলগালা অবস্থায় থাকা ৩টি ডেগ ও ৫টি দান বাক্স আজ ২৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে খোলা হয়েছে। এগুলো খুলে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ, স্বর্ণ ও রুপা পাওয়া গেছে।
প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের উপস্থিতিতে দানবাক্স ও ডেগগুলো খোলার পর গণনায় পাওয়া যায় মোট ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৪ টাকা (৮৮,৫৫,৮০৪ টাকা)। নগদ অর্থের পাশাপাশি এতে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ এবং ৩ ভরি ১৩ আনা রুপা পাওয়া গেছে।
এছাড়া মাজারের দান বাক্সে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
সংগৃহীত বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে:
ইংল্যান্ড (পাউন্ড): ১৪ পাউন্ড, ভারতীয় রুপি: ৭,৬৪৭ রুপি, থাইল্যান্ড: ২০ বাথ, সৌদি রিয়াল: ৯৩ রিয়াল পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত: ১১ রিঙ্গিত, আমেরিকান ডলার: ২৯ ডলার, ওমান মুদ্রা: ১৩৫০.৫০ বায়সা, আরব আমিরাত দিরহাম:৬৫ দিরহাম, মালদ্বীপ: ১৫ রুপি, কাতার (রিয়াল): ১৭ রিয়াল পয়সা, ইউরো: ৭ ইউরো ৩৩ সেন্ট, বাহরাইন: ১০০ পয়সা, হংকং ডলার: ১০ ডলার, ব্রুনাই ডলার: ১ ডলার, নেপাল: ৫৫ রুপি, পাকিস্তান: ১০০ রুপি, রাশিয়ান: ৫০ রুবল, শ্রীলঙ্কান: ৫০০ রুপি৷
প্রাপ্ত নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা পরবর্তীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যাংক জমা সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:







