আসন্ন বিশ্ব ইজতেমা-২০২৭ সামনে রেখে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ধরনের ইজতেমা, দাওয়াতি বা তাবলিগি কার্যক্রম পরিচালনার অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৪ অক্টোবর) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত এক পরামর্শ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবি ও সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভা-পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ধরনের ধর্মীয় ও তাবলিগি কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া উচিত নয়। পাশাপাশি ২০১৮ ও ২০২৪ সালে দায়ের করা হত্যা মামলাগুলো বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন থাকায় দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, এ বিষয়ে সরকারের ওপর কোনো ধরনের অনৈতিক চাপ সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে ঢাকার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষ আলেম, ধর্মীয় নেতা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ হাটহাজারী, মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি আরশাদ রহমানী, মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা শফিকুর আহমেদ রশীদ, মাওলানা মুশতাক আহমেদ, মুফতি জাফর আহমদ, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা আলাওয়ালুল করীম, মাওলানা ফজলুল্লাহ মাদানীনগরী, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফারুকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা যুবায়ের বিন তৈয়ব, মাওলানা আনাস, মাওলানা মনির হুসাইন কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি মুহাম্মদ আলী আকাতাবনগরী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা নিয়ামুদ্দিন, মুফতি আতাউল্লাহ জিন্নাহ, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মাহফুজুর রহমান মাহমুদ, মুফতি ফিকহিয়ারুল্লাহ আহমদী ও মাওলানা আনিসুর রহমানসহ বিভিন্ন জেলার আলেম ও ধর্মীয় নেতারা।
আরও পড়ুন:







