শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদ আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদ আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাবারকালে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম (৩৬) কে আটক করেছে ইসিগ্রেশন পুলিশ।

সে টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এস আই তারেক জানান, শনিবার বিকেলের দিকে তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) ভারতে যাবার উদ্দেশ্য দর্শনা ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে তাকে কালো তালিকাভুক্ত দেখা যায়। তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

তার পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516 ( ভ্রমণ ভিসা)।