প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব এর পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায় চক্রের সদস্য আবু হুরায়রা উরফে খালেদ, রাশেদ কে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আবু হুরায়রা খালেদ উরফে রাশেদ, নাটোরের সিংড়া উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলের ছেলে।
দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় আবু হুরায়রা খালেদ উরফে রাশেদ এর ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেট এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এর অফিস স্টাফ পরিচয় দিয়ে আসছিল।
ওই পরিচয় ব্যবহার করে সেও তার সহযোগী প্রতারকচক্র সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়নের ব্যবস্থা করে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করতো।
ঘটনা গত ১৯ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে আবু হুরায়রা খালেদ উরফে রাশেদ তার নিজ বাড়ি হতে ভুক্তভোগী মোঃ কাদের গনি চৌধুরীর ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব জনাব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য একটি ফরম পূরণের কথা বলে তাঁর নিকট টাকা আদায় করে।
ব্যারিস্টার নাসিরউদ্দিনকে একইভাবে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে তাঁকে রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে একটি ফরম পূরণ করার কথা বলে টাকা দাবি করে মর্মে তথ্য পাওয়া যায়।
বিষয়টি একপর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব জনাব আতিকুর রহমান রুমন এর গোচরীভূত হয়। আসামী গত ২০১৬ থেকে ২০১৯ ইং সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিল।
পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ ইং সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনেশিয়ান পদে সরকারী চাকুরীতে কর্মরত ছিল। রংপুর অবস্থানকালে একই রকম প্রতারণা মামলায় সাময়িক বরখাস্ত হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক
সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সন পূর্বক অভিযান পরিচালনা করে প্রতারক আবু হুরায়রা খালেদ রাশেদকে সিংড়া উপজেলার তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।
আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারণা মামলা সিংড়া থানায় রুজু হয়েছে। প্রতারক অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন:







