শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার তিন

জসিম উদ্দিন জোসি,চাঁপাই নবাবগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ০৯:৩৬

আপডেট: ২৪ অক্টোবর, ২০২৬ ০৯:৩৭

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার তিন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন, কলাবাড়ী গ্রামের মো. মানিক এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী।

এসআরবি জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



আরও পড়ুন: