শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

গাইবান্ধায় বসতঘরে ভয়াবহ আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, মারা গেছে গরু-ছাগলও

​লিমন মিয়া গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২২:১৪

শেয়ার

গাইবান্ধায় বসতঘরে ভয়াবহ আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, মারা গেছে গরু-ছাগলও
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামের এক প্রবীণ ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোররাতের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামে এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত খোরশেদ আলী মণ্ডল চর হলদিয়া গ্রামের বাসিন্দা শাহ আলমের পিতা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের অন্ধকার ভেদ করে হঠাৎ করেই খোরশেদ আলী মণ্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা খোরশেদ আলী বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।

​অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেবল প্রবীণ ওই ব্যক্তির প্রাণহানিই ঘটেনি, বরং আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বিপুল পরিমাণ গবাদিপশু। ভুক্তভোগী পরিবার জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া আরও তিনটি গবাদিপশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

​হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও গৃহপালিত পশু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। স্বজনদের আহাজারিতে চর হলদিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।



আরও পড়ুন: