শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর পর মেয়েরও মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৯:১০

শেয়ার

টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর পর মেয়েরও মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বাবা-মায়ের মৃত্যুর পর এবার মারা গেছে তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার।

শুক্রবার ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়। এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা লালচান মিয়া (৬০) ও মা নাসিমা বেগম (৫০) মারা যান।

নিহতরা টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলামের একটি বাসায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে রান্নার চুলা জ্বালাতে গেলে গ্যাস লিকেজ থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বাবা ও মায়ের মৃত্যুর পর আজ সকালে তাদের মেয়েও মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।