শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে কৃষক ঐক্য ফাউন্ডেশনের দৃপ্ত আহ্বান

মোঃ শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৬:০৮

শেয়ার

মাদকমুক্ত প্রজন্ম গড়তে কৃষক ঐক্য  ফাউন্ডেশনের দৃপ্ত আহ্বান
ছবি: বাংলা এডিশন

কৃষকের অধিকার রক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে রক্ষায় কাজ করছেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দীন ফরাজী।

২০২৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশন’। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তাঁর আহ্বানে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটে।

শাহাবুদ্দীন ফরাজী বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে নীরব নয়, সোচ্চার হতে হবে। আসুন, ঐক্যবদ্ধভাবে মাদককে না বলি, তরুণদের জীবন বাঁচাই এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।”

তিনি মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তাঁর প্রত্যয়—কৃষকের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের সুরক্ষা এবং মানবিক, সচেতন ও মাদকমুক্ত বাংলাদেশ গঠন।