ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ইমরান ফার্নিচার হাউজের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মায়ানগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. উমেদ আলী এবং মায়ের নাম আছিয়া খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পরিচালিত অভিযানে রিয়াজ আহমেদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:







