বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেলো দুই সহোদর ভাইয়ের

শফিক খাঁন ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৯:১৮

শেয়ার

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেলো দুই সহোদর ভাইয়ের
ছবি: প্রিতিকি

ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। ঘটনার দিন সকালে বাবা আলম বক্তার ও তিন ছেলেকে নিয়ে তাঁর শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। এ সময় একটি ছেঁড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বিদ্যুতায়িত হন এক ছেলে। পরে গাছ থেকে নেমে আরেক ভাই তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।