শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকা সিজার মূল্যের ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক পণ্যের সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও অভিযান ও নজরদারি জোরদার রাখা হবে।
আরও পড়ুন:







