সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতালটিতে ব্যাপক ভাংচুর চালিয়েছেন নিহতের স্বজনরা।
বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্রাহাম (১১)। সে মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে। নিহতের স্বজনরা জানায়, আজ দুপুরে ওই শিশুকে নাকের পলিপাসের অপারেশন এর জন্য গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের ডাক্তার সুমন হোসাইন তার অপারেশন করেন। অপারেশন করার পরেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে তাকে মৃত অবস্থায় চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় খবর পেয়ে নিহত শিশুর স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এঘটনার পর থেকে হাসপাতালের নাচ ডাক্তার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:







