চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গানসহ মোঃ ফরহাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেন চর ওয়েস্টার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার কর্তৃক আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







