বিয়ের মাত্র ছয় দিন পর শেরপুরের নালিতাবাড়ীতে লিমা আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী একরামুল ও শাশুড়ি ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে স্বামীর দাবি, স্ত্রীকে ঘরের বাইরে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি নামিয়ে আনেন।
বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার পাশের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পারিবারিকভাবে একরামুলের সঙ্গে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে লিমার বিয়ে হয়। গত রবিবার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য হয় বলে স্বজনেরা জানান।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে একরামুল জানান, লিমা অসুস্থ। পরে ভোর ৪টার দিকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:







