ভোলার ইলিশা লঞ্চঘাটে স্কুলব্যাগে লুকিয়ে গাঁজা পাচারের অভিযোগে মো, হাসনাইন নাইম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষ্মীপুর টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন স্কুলব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
আটক হাসনাইন নাইম ভোলন জেলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাজিম ও কুলসুম দম্পতির ছেলে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করছে। তারই একটি কৌশল অবলম্বন করে নাইম স্কুল ব্যাগে গাঁজা সহ ছাত্রবেশে যাচ্ছিল। সন্দেহ জনক বসত তাকে তল্লাশি করে গাঁজা সহ আটক করা হয়।
মাদক নির্মূলে আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বশির উদ্দিন।
আরও পড়ুন:







