বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ০১:৫৫

আপডেট: ২১ অক্টোবর, ২০২৬ ১৪:২৮

শেয়ার

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
ছবি সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশন এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। এর পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া।

লাকসাম স্টেশন সূত্রে জানা গেছে, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পর ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্রেনের যাত্রী জামাল হোসেন জানান, তাঁরা ট্রেনের সামনের দিকে ছিলেন। হঠাৎ ট্রেনটি থেমে যায় এবং কয়েকটি বগি কাত হয়ে পড়ে।