বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

বগুড়ায় জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১২:৫৫

আপডেট: ২১ অক্টোবর, ২০২৬ ১৩:০৯

শেয়ার

বগুড়ায় জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বগুড়া মহানগরের সাতমাথায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া মহানগরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে তাঁর ছবি দেখে তাঁকে শনাক্ত করা হয়। এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বর্ণের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগও রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। এ ছাড়া তাঁকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়েছিল।

বর্ণের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।