ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক দালালসহ চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে আনুমানিক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬০/১৫৪-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের বড় মাঠে নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবি। এ সময় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে দালাল আল-আমিন খান ও চার বাংলাদেশি নারীকে আটক করা হয়।
আটক আল-আমিন খান মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের রবিউল খানের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন শ্রীনাথপুর বিওপির নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম। আটক চার নারী ও দালালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:







