বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১০:১১

শেয়ার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত

‎মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

‎মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল।

‎৩৯ বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

‎সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।