ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোস্তফা মালিতা (৪০)। তিনি পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। অপরজন হলেন মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)। তিনি উপজেলার হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে এবং কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে তাঁদের বিরুদ্ধে অন্য কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







