সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পাশে লন্ডনার্স রেস্টেুরেন্টের ২য় তলায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন করার সময় ৪ জনকে ০৪ টি অ্যান্ডেয়েড মোবাইল সহ গ্রেপ্তার করা হয়।
সোমবার রাত সাড়ে দশটার দিকর এসআই মোঃ শাহাদাৎ হোসেন ফোর্সসহ সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সাভার মডলে থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সিঙ্গাইর সিএনজি স্ট্যান্ড এর দক্ষিণ পাশে জনৈক হুমায়ুন সাহেবের মালিকানাধীন লন্ডনার্স রেস্টেুরেন্টের ২য় তলায় অনলাইন ভিত্তিক ডিজিটাল ডিভাইস মোবাইল ব্যবহারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ট্রেড নামক বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করার জন্য অবস্থান করিতেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইলফোনে লেনদেন করার সময় তাদের গণেপ্তার করি।
এ সময় মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-আব্দুল লতিফ সরকার, মাতা-মোসাঃ জোন্সা বেগম, সাং-সালগারিয়া সরদার পাড়া, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, মোঃ রেজাউল কবির (৫৪), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- রহিমা খাতুন, সাং- নুরপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, ওবায়দুর রহমান (৬৮), পিতা- মৃত আজাহার আলী, মাতা- মৃত আমিনা বেগম, সাং- রাধানগর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, মোঃ সুজন (৪৩), পিতা- মোঃ আব্দুল বারী সরকার, মাতা- মোসাঃ সালেহা বেগম, সাং- ফুলবাড়ী, থানা- গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাদের আটক করেন এবং তাদের হেফাজত হইতে বাংলাদেশের প্রচলিত আইনের অনুমোদন ব্যতিত ক্রিপ্টোকারেন্সি USTD এবং বিকাশ/নগদ এর মাধ্যমে ওভারসেল ডিপোজিট, ট্রান্সফার ও উইথড্র করার BINANCE অ্যাপস সহ ০৪ (চার) টি অ্যান্ডয়েড মোবাইল উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে ০৭(সাত) দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







