মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর; আহত ৩০

ইসমাইল খান ইয়ানবী, মহেশপুর

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৭:২১

শেয়ার

ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর; আহত ৩০
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও ৫টি দোকান ভাংচুর করা ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজ বিরোধী কাজ করে এলাকা ছাড়া ছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ফিরে আসে। এরপর এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় হামলা চালায় রেজাউল ইসলামের সমর্থকরা।কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বেঁদেপল্লীতে এমন হামলার ঘটনা প্রায়ই ঘটে। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বেঁদেপল্লীর নেতৃত্বদানকারীদের সন্ধ্যায় বসে স্থানীয় সমাধান করার চেষ্টা করা হবে।