মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত অন্তত ৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ০৮:২১

শেয়ার

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত অন্তত ৩২
ছবি সংগৃহীত

নাটোরের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তাঁরা।